বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরছে শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রমিকদের সংঘর্ষের পর স্বাভাবিক হতে শুরু করেছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি।

কাজে ফিরছেন শ্রমিকরা। এরইমধ্যে কাজে যোগ দিয়েছে চীনা শ্রমিকরাও। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আজ সকালে অস্থায়ী শ্রমিকদের বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। হামলায় ক্ষতি নিরুপণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুন:স্থাপনের কাজ শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্রের বয়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস নামের এক শ্রমিকের মৃত্যু হলে এর জন্য চীনা শ্রমিকদের দায়ি করে সংঘর্ষে জড়ান স্থানীয় শ্রমিকরা। এতে ৬ চীনা শ্রমিক এবং ২ স্থানীয় শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরো ৫ চীনা শ্রমিককে ঢাকায় আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ