বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

খরচ কমাতে বিমানে দাঁড়িয়ে ভ্রমণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি জার্মানির হামবুর্গে আয়োজিত একটি এক্সপোর দৌলতে। বিমানের অন্দরসজ্জা বানায় যারা সেই সংস্থাগুলি তাদের নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছিল হামবুর্গের সেই এক্সপোয়। সেখানেই একটি সংস্থা দেখিয়েছে বিমানে দাঁড়িয়ে যাওয়ার সিট।

যার নাম- ‘স্কাইরাইডার ৩.০’। সংস্থাগুলির দাবি, এটাই বিমানের নতুন ধরনের সিটের তৃতীয় ও সর্বাধুনিক সংস্করণ। যাঁরা ‘আল্ট্রা বেসিক ইকনমি’ বা খুব সস্তায় উড়তে চান, গায়ে লাগে না এমন ভাড়া দিতে চান, বিমানে তাঁদের জন্য এ বার চালু হতে পারে এই নতুন ধরনের সিট।

যদিও সেই সিট নিয়ে ইতিমধ্যেই একের পর এক সমালোচনা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই অভিযোগ, ওই ধরনের সিটে বিমানে যাত্রীদের জন্য কম জায়গা ছাড়তে হবে বলে আরও বেশি যাত্রী নিতে পারবে উড়ান সংস্থাগুলি। কেউ কেউ বলছেন, এ বার জন্তু-জানোয়ারের মতো বিমানে যেতে হবে, সস্তায় আকাশে উড়তে চাইলে।

সেই সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন ই ধরনের সিট বানায়, এমন একটি সংস্থার ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইসার গ্যায়তানো পেরুগিনি। তিনি বলেন আমরা হাজার হাজার যাত্রীকে কেবিনে পুরতে চাই না।

বিমানে আমরা বিভিন্ন ধরনের ক্লাসের ব্যবস্থা রাখতে চাই। ভাড়া অনুযায়ী। যা এখনকার উড়ানগুলিতে সম্ভব নয়। একই কেবিনে থাকবেন সব যাত্রী। যারা স্ট্যান্ডার্ড ইকনমি বা প্রিমিয়াম ইকনমি ক্লাসে উড়বেন, তারাও যেমন থাকবেন সেই কেবিনে, তেমনই থাকবেন বিজনেস বা আল্ট্রা-বেসিক ইকনমি ক্লাসে যাওয়া যাত্রীরা। এটাই স্কাইরাইডার সিটের বিশেষত্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ