বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কলকাতায় থানা উদ্বোধনের আগে সংঘর্ষ, গুলিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার ভাটপাড়ায় থানা উদ্বোধনের আগে অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল সতেরো বছরের কিশোরসহ দুইজন। আহত চার। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থবর এনডিটিভির।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের প্রধান, প্রধান সচিব ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। ঘটনাস্থলে ১৪৪ দ্বারা জারি করা হয়েছে।

জানা গেছে, ভাটপাড়া থানার উদ্বোধন করতে সেখানে আসছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান। তার আসার এক ঘণ্টা আগেই হঠাৎ বোমাবাজি শুরু হয়। বোমা নিক্ষেপ ও গুলি চলার পরে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।

সংঘর্ষের খবরে পুলিশের গাড়িবহর আর ওইদিকে না গিয়ে কলকাতায় ফিরে আসে। উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ ঘটনার জন্য তৃণমূলের ‘গুণ্ডা’দের দায়ী করেছে রাজ্য বিজেপি। পুলিশের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ