বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

শেবাচিম হাসপাতালে চীনা শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত চীনা শ্রমিক জ্যাং ইয়ন সং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাথায় আঘাত জনিত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেলে মারা যান তিনি। এ ঘটনায় আহত ৫ শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় চীনা শ্রমিকদের দায়ী করে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।

এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরের ক্যান্টিন, অফিস, প্রশিক্ষণ কেন্দ্রে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে আহত ৬ চীনা শ্রমিককে রাতে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাথায় আঘাত জনিত রক্তক্ষরণে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসকরা।

এদিকে মোস্তাফিজুর রহমান নামে এক বাঙালি শ্রমিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের দায়িত্বরতরা।

এসময় তাদের একটি মোটরসাইলকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ