বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘রাত জেগে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় উপজেলার শূন্য আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের পর আগামী নির্বাচনগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সব নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। এজন্য আইনগত কাঠামো ও পরিবেশ তৈরি হয়েছে।

আজ বুধবার দুপুরে বগুড়ায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা। সভায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি আরো বলেন, ইভিএম নতুন পদ্ধতি হলেও এতে ভোট প্রদান খুবই সহজ। স্বচ্ছভাবে ভোট দেয়া যায়। ভোট শেষে দ্রুত অর্থাৎ এক দেড়-ঘণ্টার মধ্যে ফলাফল দেয়া যায়। আগের মতো রাত জেগে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

বগুড়ার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না জানিয়ে সিইসি কে এম নূরুল হুদা বলেন, বগুড়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে।

এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না। তবে বুথগুলোতে ইভিএমের টেকনিক্যাল পার্সন হিসেবে সেনাসদস্যরা থাকবেন। তারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন না। ইভিএমে কোনো সমস্যা হলে তারা দেখবেন।

-এটি