শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় বাবাকে গলাটিপে হত্যা, ছেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার পূর্বধলায় হোছাইন আহম্মদ খোকন (৬৫) নামের এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মেহেদী হাসানের (২৫) বিরুদ্ধে।

সোমবার (১৭ জুন) বিকেলে ওই যুবককে আটক করেছে পুলিশ। হোছাইন আহম্মদ খোকনের বাড়ি উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের সাহোদকোনা গ্রামে।

জানা যায়, মেহেদী হাসান পরিবারের সম্মতি ছাড়াই গত ১০/১২ দিন আগে তার পছন্দের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এনিয়ে পিতা-পুত্রের মাঝে সৃষ্টি হয় পারিবারিক বিরোধ। এক পর্যায়ে গত রবিবার বিকেলে ছেলে মেহেদী হাসান তার বাবাকে মারধর করে।

রাতে তার বাবা নিজ ঘরের বারন্দার একটি রুমে ঘুমিয়ে পড়লে সবার অজান্তে মেহেদী হাসান তার বাবাকে গলা টিপে হত্যা করে। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন ওই রুমে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় সন্দেহজনকভাবে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ