বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নিউজিল্যান্ডে ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় পাদ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার পর ডেসটিনি চার্চের এক পাদ্রির বক্তব্য নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে নিউজিল্যান্ডে। তার এ বক্তব্য নিয়ে দেশটির মুসলমানদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

চার্চের পাদ্রি ব্রায়ান তামাকি তার ফেসবুকে এক পোস্টে নিউজিল্যান্ডের মানুষকে মুসলমানদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ব্রায়ান লিখেছেন, আমরা আমাদের দেশে ইসলামের বিস্তার মেনে নিতে পারি না। আমি মনে করি, আমরা সহনশীল, অন্য ধর্মের ব্যাপারে ইতিবাচক। কিন্তু আমরা ব্রিটেন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের অবস্থায় পড়তে চাই না। ইউরোপের বেশিরভাগই সন্ত্রাস কবলিত। আজ তারা আত্মপরিচয় হারিয়েছে। ধ্বংস হয়েছে তাদের মূল্যবোধ ও সংস্কৃতি। কেননা, তারা খ্রিস্টান ধর্ম থেকে সরে এসেছে।

লিখেছেন, পশ্চিমা সভ্যতা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিজস্ব ভিত্তি থেকে সরে গেছে সেখানকার সমাজ ব্যবস্থা। তবে খ্রিস্টান ধর্ম অনেকে প্রত্যাখ্যান করলেও এই ধর্ম যথেষ্ট অগ্রগতির পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুমার নামাজ চলাকালে ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় ৫১ জন নিহত হয়। ওই ঘটনায়ও মুসলমানদের সমালোচনা করেছিলেন ব্রায়ান।

তিনি বলেছিলেন, হামলার পরের শুক্রবার নামাজের জন্য মুসলমানদের আহ্বান সম্প্রচার করা ছিল নিউজিল্যান্ডকে মুসলিম দেশে পরিণত করার একটি পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে মুসলিম পক্ষপাতিত্বের কারণে নিউজিল্যান্ড পিছিয়ে পড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ