বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

যুগ্ম-সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশাসনে ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ রোববার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

নিয়মানুযায়ী, পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। আলাদা আদেশে তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় ইনসিটু পদায়ন করা হয়েছে।

গত বছরের ২১ ফেব্রুয়ারি ৩৯১ জনকে যুগ্ম-সচিব এবং গত ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২০ সেপ্টেম্বর ১৫৪ জন এবং ২৫ অক্টোবর ২৫৬ কর্মকর্তা উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছন।

প্রশাসনে অতিরিক্ত সচিবসহ আরো কয়েক স্তরে পদোন্নতির গুঞ্জন চলছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ