বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধন করলেন ডা. দেবী শেঠী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বমানের উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা দিয়ে চট্টগ্রামে চালু হয়েছে ইম্পেরিয়াল হাসপাতাল।

গতকাল শনিবার সকালে নগরীর পাহাড়তলীতে স্থাপিত এ হাসপাতাল উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ও ভারতের নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. দেবী প্রসাদ শেঠী।

৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালটিতে এক ছাদের নিচে সব ধরনের চিকিৎসাসেবা রয়েছে। ডা. দেবী শেঠীর তত্ত্বাবধানে পরিচালিত হবে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালের হৃদরোগ বিভাগ।

ইতোমধ্যে বিভাগটির নামকরণ করা হয়েছে ইম্পেরিয়াল-নারায়ণা কার্ডিয়াক সেন্টার। হাসপাতালে রয়েছে হেলিপ্যাড। যে কোনো স্থান থেকে হেলিকপ্টারে করে রোগীকে হাসপাতালে আনা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শেঠী বলেন, ভালো চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে গমনে বাংলাদেশিদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। এ হাসপাতাল প্রতিষ্ঠার ফলে এমন প্রবণতা হ্রাস পাবে।

তিনি বলেন, আমি এদেশে এসেছি একটি মিশন নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়া বন্ধ করা। আমি চাই না বাংলাদেশিরা চিকিৎসা নিতে বিদেশে যাক। আমি এ হাসপাতালটি ঘুরে দেখেছি। এটি বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র। এখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। এ হাসপাতাল বাংলাদেশে সঠিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন সংযোজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ