রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী ২০২৭ সালের হজের প্রস্তুতি, হাজিদের আবাসনে নতুন নিয়ম সৌদির ইতালিতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একতা পরিবহনের একটি বাস খাদে পড়ে উল্টে  ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হামীম বলেন, সকালে রাজশাহী থেকে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়ামুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় বাসটি রাস্তা থেকে নিচে খাদে পড়ে উল্টে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ