মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ভারতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জন মারা গেছে।

আজ শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, গুজরাট রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় হোটেলের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

নিহত চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য ডেকে আনা হয়েছিল। হোটেলের তিন কর্মী তাদের এ কাজে সহায়তা করছিল।

ভারতে হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই দলিত সম্প্রদায়ভুক্ত ভূগর্ভস্থ পাইপ ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করে। তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা মুখোশ না পরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কাজ করে।

ভাদোদারা দমকল কর্মকর্তা নিকুঞ্জ আজাদ বলেন, ‘প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। তবে বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলেও সে সাড়া দিচ্ছিল না। তখন অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।’

তিনি আরো বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিনি কর্মচারী সেখানে প্রবেশ করে।

এদের সাতজনের সবাই সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যায়। আজাদ বলেন, ‘তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ