বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমহুানী এলাকায় লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিনতে মাহী ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটৈ।

আহতদের মধ্যে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী বাবলু, ছাত্রলীগকর্মী সোহেল হোসেন, রিয়াদ হোসেন, সাগরম ও ফজলে রাব্বীকে সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুরে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহাদ বিনতে মাহী ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ১০জন আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষ একে অপরকে দায়ী করছে।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েক কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এর বেশি কিছু নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ