বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

খান কল্যাণ ট্রাস্টের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষা, দাওয়াহ, সেবা ও সংস্কৃতির অঙ্গনে কাজ করা খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা খানপাড়ায় বায়তুল আমান মসজিদ চত্বরে এ উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানের।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। পরে গজল, লম্বা লাফ, রশি টানা, দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় ভোজপর্ব। সেখানে আশপাশের এলাকার দুই সহস্রাধিক মানুষকে আপ্যায়ন করানো হয়। বিকালে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ লুৎফর রহমান খান। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সাহান সিমকো লিমিটেড অ্যান্ড ইখওয়ান গ্রুপের চেয়ারম্যান এবং লেখকপত্রের সহযোগী সম্পাদক হাবিবুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জাহিদুর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহিনুর রহমান খান এবং শেখ মিজানুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ সেলিম খান, কামরুল ইসলাম খান, অ্যাডভোকেট আল মামুন খান, মুফতি রিয়াজুল ইসলাম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

দিনভর এ অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের কয়েক গ্রামের শত শত মানুষ ভিড় করেন। প্রাণবন্ত এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে তারা প্রতি বছর নিয়মিত এ ধরনের অনুষ্ঠান করার দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ