বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কক্সবাজারে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদরের ইমলামাবাদ থেকে প্রতারক চক্রের মূলহোতা ও পাসপোর্ট দালাল ছৈয়দ আলম শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দুপুরের দিকে ঈদগাঁও ইউনিয়নের ফকির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার মুহা কালু প্রকাশ বেত কালুর ছেলে।

ঈদগাঁও ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামানের নির্দেশে এস,আই কাজী আবুল বশরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সুনির্দিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পুলিশ সূত্র তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে দীর্ঘ দিন ধরে পুলিশের উর্ধ্বনত কর্মকর্তার সাথে তার গভীর সম্পর্কের দোহাই দিয়ে দিনের পর দিন এলাকার লোকজনদের হয়রানি করে চলছে। পুলিশের সাথেও সে অসৌজন্যমূলক আচরণ করে আসছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, প্রশাসনের যতই কাছের লোক বলে অপপ্রচার করুক অপরাধে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

ঈদগাঁও ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানান, শিমুলের বিষয়ে পূর্বেও বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণার কথা শুনেছি। কিন্তু কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় তাকে গ্রেফতার করা হয়নি। তবে তার অভিযোগের ব্যাপারে তার পরিবারের পক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ