বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন: থানার ওসিকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরে এক অন্তঃস্বত্তা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম।

আগামী ১৮ জুন নকলা উপজেলা নির্বাচনের পর তাকে প্রত্যাহার করা হবে বলে জেলা পুলিশের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি সকালে সাংবাদিকদের বলেন, নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের আদেশ হয়েছে। তবে আমরা এখনও আদেশের কপি পাইনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজকে প্রত্যাহারের আদেশ হয়েছে বলে জেনেছি। তবে এখনও অফিসিয়াল কোনো আদেশ আমরা হাতে পাইনি।

উল্লেখ্য, গত ১০ মে শেরপুরে নকলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন এবং ওই নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ ওঠেছে। নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ