বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নরসিংদীতে কলেজ ছাত্রীর শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীতে ফুলন রানী বর্মণ (২২) নামে এক কলেজ ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের ২০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

দগ্ধ ফুলন বর্মণ বীরপুর মহল্লার যুগেন্দ্র বর্মণের মেয়ে ও নরসিংদীর উদয়ন কলেজের ছাত্রী। গত বছর এইচএসসি উর্ত্তীণ হয়ে কোথাও ভর্তি হননি।

পুলিশ ও ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, রাতে সাড়ে ৮টার দিকে তার মামার সঙ্গে দোকানে কেক আনতে যায় ওই ছাত্রী। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। ফুলন কেক নিয়ে বাড়ির আঙ্গিনায় পৌঁছলে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত তার হাত ও মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।

পরে কেরোসিন ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ফুলনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ফুলন রানী শরীরের ২০ ভাগ পুড়ে গেছে। তার মুখে, পিঠে ও বুকে বেশ কিছু অংশ বার্ন হয়েছে। অবস্থা খারাপ দেখে ফুলন রানীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

নরসিংদী শহর ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধের ঘটনার খবর পেয়ে হাসপাতালে স্বজনদের সঙ্গে কথা বলাসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগানোর কারণ ও কারা ঘটনার সঙ্গে জড়িত বলা যাবে। আসামীদের গ্রেফতারে জন্য চেষ্টা চালানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ