বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিলেন জারদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে পদত্যাগ করে ঘরে ফেরার পরামর্শ দিয়েছেন বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের মামলায় গ্রেফতার হওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার আদালত প্রাঙ্গণে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর আগে ইমরান খান বলতেন, আমি বিষ খাব তবুও রাজনীতি করব না।  একবার বলেন, আত্মহত্যা করব কিন্তু আইএমএফ এর কাছে যাব না। তার কথাবার্তার কোন ঠিক-ঠিকানা নেই। তার জন্য আমার পরামর্শ- পদত্যাগ করে তিনি ঘরে ফিরে যাক।

প্রসঙ্গত, অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে সোমবার গ্রেফতার করা হয়।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের মামলায় সাবেক প্রেসিডেন্ট জারদারির বিদেশ সফরেও নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।

অর্থ পাচারের মামলায় গ্রেফতার পাকিস্তানের আসিফ আলি জারদারির ১০ দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেছে ইসলামাবাদের বিশেষ আদালত।

সূত্র: জিও নিউজ

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ