বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাবনায় কনে অপহরণের চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদীতে বিয়ের আসর থেকে কনে অপহরণের চেষ্টা চালিয়েছে কয়েকজন যুবক। এসময় স্থানীয় জনতা তাদের অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়।

আটককৃতরা হলেন, একই এলাকার কোলেরকান্দি বটতলা এলাকার আশিকুর রহমান (২২), সোহরাব হোসেন নাসিম (২৪) ও চরমিরকামারী গ্রামের শামসুল হক (২৬)।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় সংলগ্ন সান্টু প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার নাটোরের বাঘা উপজেলার এক ছেলের সঙ্গে স্কুল পড়ুয়া ওই মেয়ের বিয়ের দিন ধার্য করে তার পরিবার। কিন্তু ওই মেয়ের সঙ্গে আশিকুরের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার বরপক্ষের লোকজন আসলেও আশিকুরসহ কয়েকজন যুবক সেখানে গিয়ে বিয়ে পণ্ড করে দেয়।

পরে রাতে আশিকুর অস্ত্রসহ আরও কয়েকজন যুবক নিয়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করতে বাড়িতে যায়। অপহরণে বাধা দিলে ওই যুবকরা কনের মা ও বোনসহ কয়েকজনকে মারধর করে। তাদের চিৎকারে গ্রামবাসী জড়ো হয়ে অপহরণকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, পরিকল্পিতভাবে ওই শিক্ষার্থীকে অপহরণ করা হচ্ছিল। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে। অস্ত্র উদ্ধার ও অপহরণের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ