বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাংনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাংনীতে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে হেলপার শাহীন আলী (২৮) নিহত হয়েছেন। সে সময় চালকসহ কয়েকযাত্রী আহত হন।

গতকাল বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পরিবহনটি গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের তেলপাম্পের নিকট পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে।

এ সময় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী পরিবহন সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় হেলপার শাহীন ও পরিবহনের চালকসহ কয়েকজন যাত্রী আহত হন। পথচারীরা গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় মারা যান। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ