মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

১৫ লক্ষ চারাগাছ রোপণ করে মেঘালয়ের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবুজ ঘেরা মেঘালয়ের এবার নতুন নজির- বিশ্বে সর্বাধিক চারাগাছ রোপণ করার৷ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট- দেড় লক্ষ চারা রোপণ করা হয়েছে৷ বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে এ এক অভিনব সিদ্ধান্ত৷

পরিবেশ রক্ষায় বরাবরই উত্তর পূর্বের রাজ্যগুলি বিশেষ ভূমিকা নেয়৷ তবে জনবহুল আসামের রাজধানী গুয়াহাটির দূষণ মাত্রাতিরিক্ত৷ অাসামেরই প্রতিবেশী মেঘালয়৷ সেই রাজ্যের সরকার বিশ্ব পরিবেশ দিবস ঘিরে রাজ্য জুড়ে বিপুল পরিমাণে গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেয়৷ মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেও এই কর্মসূচিতে অংশ নেন৷

শিলং সহ বিভিন্ন এলাকা, পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে চারা রোপণ করা করা হয়েছে৷ গত ৩০ মে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অনুরোধ করেন রাজ্য জুড়ে চারাগাছ রোপণের৷ সেই মতো প্রত্যন্ত এলাকাতেও চারা পাঠানোর কাজ চলেছে৷ দূষণ মুক্ত মেঘের দেশ তৈরিতে এগিয়ে এসেছেন রাজ্যবাসী-বিশেষ করে পড়ুয়ারা৷

সূত্র: কলকাতা ২৪

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ