বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ধান কেটে না দেয়ায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিশ্রুতি দিয়ে ধান কেটে না দেয়ায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে কৃষক মহিউদ্দিন ও কৃষি শ্রমিক হাছু মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কেন্দুয়া উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক মহিউদ্দিনের জমির ধান কেটে দেয়ার কথা ছিল একই গ্রামের কৃষি শ্রমিক হাছু মিয়ার।

কিন্তু সময়মতো ধান কেটে না দেয়ায় সোমবার রাতে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুর্গাপুর মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায়  ২৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, তুচ্ছ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি।

আরম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ