বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় দিনমজুর রাকিবুল ইসলামকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ মোড়লপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রাকিবুল ইসলাম প্রায় ২০ বছর আগে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে মোখতারা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৩টি মেয়ে সন্তান রয়েছে। রাকিবুল দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।

সম্প্রতি মোখতারা বেগম প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে সংসারে অশান্তি নেমে আসে। স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

এর জের ধরে ঈদের দিনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ খবর পেয়ে গভীর রাতে শ্বশুর নজরুল ইসলাম, ইয়াসিন আলিসহ কয়েকজন রাকিবুলের বাড়িতে আসে। এরপর তার হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে। রাকিবুলের চিৎকারে আশপাশের লোকজন এসে রাকিবুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ