বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

স্ত্রীকে হাতকড়া পরিয়ে নির্যাতন, কারারক্ষী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীতে স্ত্রীকে হাতকড়া পরিয়ে ঘরে আটকে নির্যাতনের অভিযোগে কারারক্ষী মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে উদ্ধারের পর স্ত্রীর করা মামলায় মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামুন নোয়াখালী জেলা কারাগারে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। নির্যাতিত ওই নারী জানান, দুই বছর আগে বিয়ে হয় তাদের। এর কিছুদিন পরে মামুনের আগের বিয়ের খবর জানেন তিনি। এর প্রতিবাদ করলে নানা অযুহাতে নির্যাতন চলে তার ওপর।

সম্প্রতি যৌতুক দাবি করে তাকে মারধর করা হতো। এমনকি হাতকড়া পরিয়ে তাকে ঘরে আটকে রেখে যেতো মামুন। বুধবার সে অফিসে গেলে প্রতিবেশি এক নারী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

-এটি