বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জাহিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের কাছে একটি প্রতিবাদ নোট পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত জাহিরুল ইসলাম ওই উপজেলার হোসেনভিটা গ্রামের এনামুল হকের ছেলে।

স্থানীরা জানায়, আজ ভোরে গিলাবাড়ী ক্যাম্পের পশ্চিমে গফুর হাজির আম বাগান এলাকায় ২শ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে জাহিরুলকে গুলি করে ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়নের কৃষ্টপুর ক্যাম্পের সদস্যরা। পরে বেলা পৌনে ১১টার দিকে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ভোররাতে বেশ কয়েকজন চোরাকারবারি শূন্য রেখা অতিক্রম করে তারকাঁটার বেড়া কাটার চেষ্টা করে। এ সময় বিএসএফ কৃষ্টপুর ক্যাম্প পোস্ট থেকে গুলি ছোড়ে। এ ঘটনায় একজন নিহত হয়। পরে তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ ঘটনায় তারা পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ