বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের চলন্ত বাসে আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় কে লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ সোমবার ভোর ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকামুখী বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

হেলপার মাসুদ জানান, সাতক্ষীরা থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাসটি। পথিমধ্যে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আাসার পর বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ওয়ারিংয়ের তার থেকে বাসের এসির মধ্যে আগুন ধরতে শুরু করে। বিষয়টি টের পেয়ে যাত্রীদেরকে নামিয়ে দেয়া হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাসটি পুড়তে থাকে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, অগ্নিকাণ্ডের খরব পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু ততক্ষণে বাসটির প্রায় অধিকাংশই পুড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ