বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বেশি দামে পাঞ্জাবি বিক্রি করায় আড়ংকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭৩০ টাকায় বিক্রি করা পাঞ্জাবির মূল্য বাড়িয়ে ঈদে ১৩০৭ টাকায় বিক্রি করার অভিযোগ প্রমাণিত হয়েছে আড়ংয়ের বিরুদ্ধে। এ অপরাধে প্রতিষ্ঠানটির উত্তরা শাখার শোরুমকে জরিমানা করা হয়েছে চার লাখ টাকা।

সোমবার (৩ জুন) দোকানটিকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এক বাজার মনিটরিং টিমের অভিযানে আড়ংয়ের এ অনিয়ম ধরা পড়ে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, মোহাম্মদ ইব্রাহিম হোসেন নামে একজন অধিদপ্তরের কাছে আড়ংয়ের বিরুদ্ধে অভিযোগটি জানান। অভিযোগকারী বলেন, আমার স্ত্রী আমার জন্য গত ২৫ মে তারিখে একটি পাঞ্জাবি কেনেন। যার ভ্যাট ছাড়া মূল দাম ৭৩০ টাকা। এর ছয়দিন পর ৩১ তারিখ আমার আরেক আত্মীয় একই পাঞ্জাবি কেনেন ১৩০৭ টাকায় (ভ্যাট ছাড়া)।

অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হলে এর সত্যতা পাওয়া যায় বলে জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, আমরা প্রথমে পাঞ্জাবি দু’টির প্রাইস ট্যাগ সরিয়ে এগুলোর দাম জানতে চাই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কাছে। এসময় তারা বেশি মূল্যের পাঞ্জাবির কম দাম বলেন। আসলে আমরা যেটা বুঝছি তা হলো, ঈদের কারণে আগের মূল্যের পরিবর্তে মূল্য বাড়িয়ে নতুন প্রাইস ট্যাগ লাগানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ