বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাখির সঙ্গে ধাক্কা লাগায় শাহজালালে বিমানের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘পাখির সঙ্গে ধাক্কা’ লাগায় জরুরি অবতরণ করেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সকালে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরে জরুরি অবতরণ করে।

বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট' এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ এক বিবৃতিতে বলেন, টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি। উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ