বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইশা ছাত্র আন্দোলন টেকনাফ শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ শাখার উদ্দ্যেগে হ্নীলা উম্মে সালমা মাদরাসা মিলনায়তনে এসএসসি, দাখিল ও জে ডি সি, জে এস সি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার শাখা সভাপতি আব্দুর রহমান আরিফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হাসান মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল বশর আজিজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক নিজামী।

নুরুল বশর আজিজী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন জীবনের প্রথম ধাপ অতিক্রম করে জীবনের আরেকটি ধাপে পদার্পণ করেছ, কাজেই তোমাদের সুনির্দিষ্ট টার্গেট নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি আব্দুল খালেক নিজামী বলেন, তোমাদের প্রত্যেকেরই জীবনে একটি টার্গেট রয়েছে । হয়ত কেউ ডাক্তার হবে অথবা কেউ ইঞ্জিনিয়ার হবে অথবা কেউ ব্যরিস্টার হবে। তবে হও কিন্তু এসব কিছু যেন ইসলাম এবং মানুষের খেদমতে হয়। তিনি তাদের উজ্জল ভবিষ্যত কামনা করে এগিয়ে যাওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব আন্দোলন টেকনাফ সভাপতি এনামুল হক মনজুর ও সহ-সভাপতি মুহাম্মদ জুবাইর । তাঁরা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তোমরাই আগামী দিনে নেতৃত্ব দিবে।

উক্ত সংবর্ধনায় উপস্থিত ছিলেন, সৌদি প্রবাসী সাবেক ছাত্রনেতা মাও. দিলদার আহমেদ, টেকনাফ শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাও. ইসমাঈল, সাবেক ছাত্রনেতা মাও. শাহ জাহান, ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আখতার কামাল, সাবেক ছাত্রনেতা রহিমুল্লাহ ও মুহাম্মদ রফিক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ