বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ন‌ওগাঁয় বজ্রপাতে শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর মহাদেবপুর, সাপাহার ও পোরশায় বজ্রপাতে আব্বাস আলী (৪৫), চুটু (৫০) ও শিশু নাজিমুদ্দিন নয়ন (১২) নিহত হয়েছে।

রোববার দুপুরে পৃথক স্থানে এ নিহতের ঘটনা ঘটে। আব্বাস আলী পোরশা উপজেলার শিশা নশিংগাহার গ্রামের মৃত ফুল মুহাম্মাদের ছেলে ও চুটু চাপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার ডুলডুলি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। শিশু নাজিমুদ্দিন নয়ন মহাদেবপুর উপজেলার বাগরাবাদ গ্ৰামের আমেদ আলীর ছেলে।

জানা যায়, আজ দুপুরে আব্বাস আলী বাড়ির পাশে মাঠে গরু নিতে গেলে বজ্রপাতে ঘটেস্থলেই তিনি মারা যান। চুটু সাপাহার উপজেলার কলমুডাংগা গ্রাম এলাকার এক মাঠে বোরো ধান কাটছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে চুটু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু নাজিমুদ্দিন নয়ন দুপুরে ঝড়ের সময় বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে মারা যায়। পুলিশ সুপার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ