বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রুশ ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে ভারতকে আবারো হুঁশিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথের দিন দেশটিকে এ হুঁশিয়ারি দেয়া হলো।

জানা যায়, রাশিয়ার কাছ থেকে ভারতের এস-৪০০ কেনার সিদ্ধান্ত ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ এলো।

ট্রাম্পের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত তাদের কাছে অর্থপূর্ণ। কিন্তু এ বিষয়টি আমরা ভালোভাবে মানতে পারছি না। আমরা ভাবিনি তারা এ ধরনের সিদ্ধান্ত নিবে। তবে তাদের এ সিদ্ধান্তে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে।

এর আগে গত বছর ৫ অক্টোবর নরেন্দ্র মোদির প্রথম শাসনামলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি হয়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতকে এস-৪০০ হস্তান্তর ২০২০ সালে শুরু হয়ে ২০২৩ সালের মধ্যে শেষ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ