বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালিমুল কুরআন সেন্টারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালিমুল কুরআন সেন্টারের উপদেষ্ঠা হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন বলেন, কুরআনুল কারিম এমন একটি কিতাব, যে কিতাব আপনাকে পরিচালনা করবে, আপনার সন্তান কে পরিচালনা করবে, আপনার পরিবারকে পরিচালনা করবে।

সেই কিতাব আমাদের ঘরের মধ্যে অযত্নে পরে থাকে। যা খুবই লজ্জাজনক। কেউ মারা গেলে আমরা সেটা বের করি। মনে হয় এ কুরআন মৃত ব্যক্তির জন্য। যেভাবে আমরা আমাদের সন্তানদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার আপ্রাণ চেষ্ঠা চালাই ঠিক তার চেয়ে বেশী চেষ্ঠা চালানো উচিত কুরআনুল কারিম সহিহ্ভাবে শিখার এবং তার অর্থ বুঝার।

শনিবার তালিমুল কুরআন সেন্টার কর্তৃক আয়োজিত শাহরুল কুরআন প্রোগ্রামের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মিফতাহুদ্দীন বলেন, কুরআনুল কারিম সহিহ্ভাবে তেলাওয়াত করলে এবং অর্থ বুঝলে নামাজে পরিপূর্ণতা আসে, তৃপ্তি পাওয়া যায়। তালিমুল কুরআন সেন্টারে সহিহভাবে কুরআনুল কারিম শিখার এবং বুঝার ব্যবস্থা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদের অন্য শিক্ষার পাশাপাশি সহিহ শুদ্ধভাবে কুরআর শিক্ষা দিবেন।

তালিমুল কুরআন সেন্টারের পরিচালক কারী আব্দুল বাছেত মিলনের সভাপতিত্বে ও সেন্টারের সহকারি শিক্ষক আব্দুল হাসিব জাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন তালিমুল কুরআন সেন্টারের শিক্ষক হাফেজ আহমেদ কবির শামছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার জেড গোলাম মাহবুব, শেখ শাহিন আহমদ, সাংবাদিক শেখ জাহিদ হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ