মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে দুপুরের তীব্র গরমে কাজ নিষিদ্ধ, চলবে ৩ মাস সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ২১৩ কোটি টাকা ‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ভারতের মাদরাসায় অমুসলিম শিক্ষার্থীর হার বেড়েছে ১২ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মাদরাসাগুলোতে গত বছরের তুলনায় এবার অমুসলিম শিক্ষার্থীর সংখ্যা পাঁচ শতাংশ বেড়ে গেছে। আগে মাদরাসার ছয় থেকে সাত শতাংশ শিক্ষার্থী অমুসলিম হলেও এবার সেটা ১১ দশমিক ৯২ শতাংশ হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

ভারতের মাদরাসা শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুসারে, পাসের হার আগের তুলনায় কয়েক বছরের বেড়ে গেছে। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। দাখিলে এবার মোট পরীক্ষার্থী ছিল ৪৫ হাজার নয়শ ৫০ জন। তার মধ্যে অমুসলিম ছাত্রছাত্রী ছয় হাজার দু'শ ৫৪ জন। তাদের মধ্যে পাস করেছে চার হাজার পাঁচশ ৮২ জন।

দাখিল মাদরাসায় মোট পাস করেছে ৮৩ দশমিক দুই শতাংশ শিক্ষার্থী। আলিমে পাসের হার ৮৪ দশমিক ৯৫ শতাংশ এবং ফাজিলে মোট ৮৭ দশমিক ৪৯ শতাংশ পাস করেছে। দাখিল মাদরাসা স্তরে পশ্চিমবঙ্গে মোট ১৭টি উর্দু মাধ্যমে চলা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার ছয়শ ৯৩ জন পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ।

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, মাদরাসা মানেই বিশেষ ছাতা, বিশেষ ধর্ম এ ধারণা ক্রমে কমে আসছে। মানুষ মুক্ত মনে আধুনিক শিক্ষার নানা মাধ্যমে যোগদান করছে। রাজ্য সরকারের শিক্ষামুখী বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, সবুজসাথী, নানা স্কলারশিপ এ ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবককে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

পশ্চিমবঙ্গের মাদরাসা বোর্ডের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দিন বলেন, এই ফলাফলেই স্পষ্ট হচ্ছে কেবল মুসলিম ভাই বোনেরা নয়, অমুসলিম সম্প্রদায়ের ভাইবোনেরাও মাদরাসায় পড়াশোনা করতে এগিয়ে আসছে। এবার ফলাফলের সঙ্গে স্কলারশিপের হাল হকিকতসহ সবকিছুই পরিষদের ওয়েবসাইটে আপলোড করে দেয়া হয়েছে। কোথা থেকে কোন পদ্ধতিতে স্কলারশিপ পাওয়া যাবে, সে ব্যাপারেও মাদরাসা বোর্ডের ওয়েবসাইট থেকেই তথ্য পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ