শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্তানে এইচআইভি মহামারী, আক্রান্ত প্রায় ৪৫০ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ছোট শহর রাত্তো ডিরোতে ফেব্রুয়ারি মাসে প্রথম নজরে আসে যে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে। সেসময় কিছু সংখ্যক উদ্বিগ্ন মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানালেন যে, তাদের ছোট ছোট শিশুদের জ্বর কিছুতেই কমছে না। সপ্তাহের ব্যবধানে আরও অনেক শিশু একই ধরনের অসুস্থতা নিয়ে হাজির।

হতবাক চিকিৎসক ইমরান আরবানি শিশুদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠালেন। রিপোর্ট ফিরে আসার পর দেখা গেল, এইসব অসুস্থ শিশুরা এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত, কিন্তু তা কিভাবে, কেন ঘটেছে কেউ জানে না।

গত একমাসে ৬০০’র বেশি মানুষকে এইচআইভি আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের মধ্যে একমাস বয়সি শিশু থেকে ১৫ বছর বয়সি কিশোর পর্যন্ত রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে ঠিক কী কারণে এই এইচআইভি সংক্রমণ  সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

পাকিস্তানে এইচআইভি ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে সিন্ধ প্রদেশের লারকানা শহরে এমন ঘটনা ঘটে। সেসময় ১ হাজার ৫২১ জন মানুষ এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হয়। তৎকালীন সময়ে শনাক্ত হওয়া মানুষদের বেশিরভাগই ছিলেন পুরুষ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ