বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৫ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা

'রোজা' নিয়ে আসিফ আকবরের নতুন সঙ্গীত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে মুসলমানদের কাজের রুটিনের পরিবর্তন হয়। মুসলমানরা মাতে ভিন্ন ভিন্ন ব্যস্ততা নিয়ে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তার পাশে বাস করা সুবিধাবঞ্চিত মানুষগুলোকে নিয়ে ভাবার সময় কই।

চারপাশের মানুষের চিন্তাভাবনা ফুটে ওঠেছে সাদাত হোসাইনের রমজান নিয়ে লেখা সঙ্গীত ‘রোজা মানে’এর মধ্যে। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এতে সুর করেছেন কিশোর। বাংলাঢোলের প্রযোজনায় ‌'রোযা মানে' গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী।

সঙ্গীতের কিছু অংশ...

সেহেরিতে কী খেয়েছেন, পাবদা, ইলিশ মাছ ছিল?
জানেন কিছু, ভাবী নাকি মীনাবাজার যাচ্ছিল?

আরে না ভাই, রাস্তা ঘাটে যা-তা রকম রিস্ক ছিল,
মুভি দেখেই কাটছে সময়, ভালো কিছু ডিস্ক ছিল।

সেহেরিতে খাইনি তেমন, পেটে কেমন গ্যাস ছিল,
ছোট শালা আসলো বাসায়, পাওনা কিছু ক্যাশ ছিল।