বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৫ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা

হোয়াটস অ্যাপে ইসরায়েলি হ্যাকারদের নজরদারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটস অ্যাপ অন্যতম। তবে জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যমটির অনেক ব্যবহারকারী হ্যাকারের হামলার কবলে পড়েছেন। এ মাসের শুরুর দিকে তা প্রথমবারের মতো প্রকাশ্যে আসে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটস অ্যাপের সুরক্ষার ত্রুটির কারণে হ্যাকাররা বিভিন্ন ডিভাইস ও নজরদারি সফটওয়্যার ব্যবহারকারীদের ফোনে ইন্সটল করতে সক্ষম ছিল। সেটা আইফোন বা এন্ড্রয়েড ভার্সন হোক।

এছাড়া, হোয়াটস অ্যাপে ইসরায়েলি সিকিউরিটি ফার্ম এনএসও গ্রুপ এসব হামলা চালায় বলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। গ্রুপটি ইহুদিবাদি ইসরায়েলের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে তারা এ ত্রুটি গত শুক্রবার সমাধান করেছেন। সেইসঙ্গে হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ সোমবার ব্যবহারকারীদের তাদের হোয়াটস অ্যাপ আপডেট করার আহ্বান জানান।

আরএম/