রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

‘সারাবিশ্বেই কঠিন সময় পার করছেন মুসলিমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানকে ‘খুবই বিশেষ সময়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, ‘সারাবিশ্বেই মুসলিমরা কঠিন সময় পার করছেন।’

সোমবার হোয়াইট হাউসে মুসলিম দেশগুলোর কূটনীতিকদের সৌজন্যে আয়োজিত ইফতার পার্টিতে অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজকের এই সন্ধ্যায় আমরা সেই ধর্মবিশ্বাসীদের সঙ্গে একত্রিত হয়েছি, যারা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমাদের হৃদয় নিউজিল্যান্ডের মসজিদে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত সেই মুসলিমদের সঙ্গে শোকাহত।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে আমরা শ্রীলংকা, ক্যালিফোর্নিয়া ও পিটাসবার্গের হামলায় শিকার হওয়া ইহুদি, খ্রিস্টান ও অন্যদের জন্য শোক প্রকাশ করছি।’

ইফতারের পর ডাইনিং রুমে ভাষণের সময় ট্রাম্প আরও বলেন, ‘রমজান দানের, ত্যাগের ও সেবা প্রদানের। এটি খুবই বিশেষ সময়। সময়টা আমাদের পরিবার, প্রতিবেশী ও সম্প্রদায়ের সঙ্গে আরও কাছাকাছি আসার।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ