রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির বিশ্বমঞ্চে কোরআনের আলোয় বাংলার মানচিত্র আলোকিত করেছেন যারা

‘ভারতের সবচেয়ে বড় বিপদ প্রধানমন্ত্রী মোদী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার অভিযোগ, ‘ভারতে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু সে ‘চেষ্টা' সফল হবে না।

সোমবার একসভায় কলকাতার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মরে গেলেও কলকাতায় একটা দাঙ্গা করতে কাউকে দেব না।'

তার অভিযোগ, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।

তার কথায়, ‘মোদী  ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদী আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে। আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেবো না।’

মমতা বলেন, ‘লোকজন ভাবে আমি মুসলমানদের তোষণ করি। আচ্ছা বলুন তো, তোষণ মানে কী?  মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এই রাজ্যের অংশ। কেন এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি?’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ