মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

ঢাকার ১৬ এলাকার ওয়াসার পানি দূষিত হাইকোর্টে প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ১৬টি এলাকায় ওয়াসার পানি বেশি দূষিত বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রাজধানী ঢাকায় কোনো কোনো এলাকার ওয়াসার পানি দূষিত- এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে একটি তালিকা দাখিল করেন রিটকারী আইনজীবী নিজেই।

ওই তালিকা দাখিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানতে চেয়েছেন এসব এলাকার দূষিত পানি পরীক্ষার খরচ কোন প্রতিষ্ঠান বহন করবে। এজন্য আদালত দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন।

পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ মে পরবর্তী দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রাজধানীর জুরাইন, দনিয়া, শ্যামপুর, উত্তরা-৪ নম্বর সেক্টর, লালবাগ, রাজার দেউরি, মালিবাগ, মাদারটেক, বনশ্রী, গোড়ান, রায়সাহেব বাজার, মোহাম্মদপুরের বসিলা, মিরপুরের পলস্নবী, কাজীপাড়া ও সদরঘাট এলাকার পানি দূষিত বলে প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ অক্টোবর বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দেশের সাড়ে সাত কোটি মানুষ অনিরাপদ উৎসের পানি পান করে।

৪১ শতাংশ পানির নিরাপদ উৎসগুলোতে রয়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। পাইপের মাধ্যমে সরবরাহ করা পানিতে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি সবচেয়ে বেশি, প্রায় ৮২ শতাংশ। ১৩ শতাংশ পানিতে রয়েছে আর্সেনিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ