মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

ঈদের আগে সড়কের কাজ শেষ করার নির্দেশ সেতু মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদে জনভোগান্তি নতুন কিছু নয়। যানবাহন থেকে সড়ক সবখানেই ভোগান্তি পোহাতে হয় আমজনতার। এবার ঈদে জনভোগান্তি দূর করতে উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এর অংশ হিসেবে ঈদুল ফিতরের এক সপ্তাহ আগে সারাদেশের মহাসড়কে সব ধরনের মেরামতকাজ শেষ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদে নির্বিঘ্ন যাতায়াত ও যানজটমুক্ত করতে সাত দিন আগে মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সব সড়ক জোন ও নির্বাহী প্রকৌশলীকে (সব সড়ক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ঢাকার তিনটি প্রধান বাস টার্মিনালে যাতায়াত সচল রাখতে বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করার কথাও বলা হয়েছে ওই নির্দেশনায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ