শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

আধিপত্য বিস্তারের জেরে ছেলেকে না পেয়ে বাবাকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানে পাহাড়ে আধিপত্য বিস্তারের জেরে রিপন তঞ্চঙ্গ্যাকে বাড়িতে না পেয়ে তার বাবা জয়মনি তঞ্চঙ্গ্যাকে (৫২) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। রিপন তঞ্চঙ্গ্যা জনসংহতি সমিতির কর্মী।

বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাঁচ সদস্যের একটি গ্রুপ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী রিপন তঞ্চঙ্গ্যাকে খোঁজতে বাড়িতে যায়।

এসময় তাকে না পেয়ে তার পিতা জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাকিছড়ামুখসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীরা গুলি করে স্থানীয় একজন দোকানদারকে হত্যা করেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ