শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

শরীয়তপুরে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের রিমা আক্তার (১৩) নামে এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আসামিরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়ল কান্দি গ্রামের হামেদ মোড়লের ছেলে নুরু মোড়ল (৩৫), সিদ্দিক মোড়লের ছেলে চুন্নু মোড়ল (৫০), চুন্নু মোড়লের স্ত্রী স্বপ্না বেগম (৪৫) ও পশ্চিম নাওডোবা আহাম্মেদ চোকিদার কান্দি গ্রামের মৃত জমির চোকিদারের ছেলে সেলিম চোকিদার (৩৭)।

উল্লেখ্য, ২০১৭ সালে ১৬ আগস্ট সন্ধ্যায় পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে রিমাকে অপহরণের পর নির্জন একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পালাক্রমে যৌন নিপীড়ন চালায় চুন্নু মোড়ল, নুরু মোন্ডল, সেলিম চৌকিদার। পরে নুরু মোড়ল ও চুন্ন মোড়ল মিলে রিমাকে শ্বাসরোধ করে হত্যা করে।

২ দিন পর রাতে ১ কিলোমিটার দূরে নিয়ে একটি পরিত্যাক্ত ভিটার মধ্যে ফেলে দেয় সেলিম চৌকিদারসহ বাকি আসামিরা। এ ঘটনায় রিমার বাবা জাজিরা থানায় ধর্ষণ, অপহরন ও হত্যা মামলা করেন। সে প্রেক্ষিতে এ রায় ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ