শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

ফের কারাগারে নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও কারাগারারে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সে সময় তার সঙ্গে তার মেয়ে মরিয়ম ও পাকিস্তান মুসলিম লিগের বহু নেতাকর্মী। তাদের হাতে ছিলো ব্যানার, পোস্ট ও দলীয় পতাকা।

মিছিলের নেতৃত্ব দেন তার মেয়ে মরিয়ম। সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে তার বাড়ি থেকে কোট লাখপাত কারাগার পর্যন্ত পুরো পথেই ছিলেন তার সমর্থকরা।

তাদের উদ্দেশ্য করে নওয়াজ শরীফ বলেন, ‘এই ভালোবাসার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। নিশ্চয়ই অন্ধকার কেটে যাবে।’

এর আগে গত ২৭ এপ্রিল ‘গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতা’র কারণ দেখিয়ে স্থায়ী জামিনের আবেদন জানিয়েছিলেন নওয়াজ শরীফ। এর পরে ৩০ এপ্রিল তিনি পাক সুপ্রিম কোর্টের কাছে বর্তমান জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানান। কিন্তু ৩ মে শরিফের আবেদন খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত।

গত সেপ্টেম্বরে নিম্ন আদালতের রায়ের কার্যকারিতা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ। মামলার চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ৫ লাখ রুপিতে নওয়াজ ও তার পরিবারের সংশ্লিষ্ট সদস্যদের জামিন মঞ্জুর করে আদালত।

তার চিকিৎসার প্রয়োজনে আট সপ্তাহের জন্য জামিন চেয়ে পাক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত ২৬ মার্চ শুনানির পরে প্রধান বিচারপতি আসিফ সঈদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ৫০ হাজার পাকিস্তানি রুপির বন্ডের বিনিময়ে ছয় সপ্তাহের জামিন দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ