শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এরদোগানের দাবি মেনে ইস্তাম্বুলে পুনর্নির্বাচনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের একে পার্টির প্রার্থী পরাজিত হওয়ার পর দলটির দাবির মুখে শহরটিতে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

তুরস্কের হাই ইলেকশন বোর্ড আগামী ২৩ জুন পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে। খবর আল-আরাবিয়া-এর।

নির্বাচন পর্ষদে একে পার্টির প্রতিনিধি রিসেপ ওজেল বলেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের অস্বাক্ষরিত ফলাফলের নথির ভিত্তিতে এবং বেশকিছু কেন্দ্রে সরকারি কর্মকর্তা না থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের বিশ্বাস স্থানীয় নির্বাচনে দুর্নীতি হয়েছে এবং এটি সম্পূর্ণ অবৈধ।

এদিকে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিক পিপলস পার্টি (সিএইচপি)। মেয়র নির্বাচনে সামান্য ব্যবধানে জয়লাভ করে সিএইচপি।

সূত্র: আল-আরাবিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ