শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সমালোচনার মুখে সমকামিতায় মৃত্যুদণ্ড বাতিল করল ব্রুনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক সমালোচনার মুখে সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে ব্রুনাই। স্থানীয় সময় রোববার (৫ মে) ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকাই একথা জানান।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় স্বস্তি জানিয়েছেন বলে জানা যায়। কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল প্যাট্রেসিয়া স্কটল্যান্ডও এর পক্ষে মুখ খুলেছেন। তিনি বলেন, সমকামিতায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রহিতের ঘটনা আনন্দের।

উল্লেখ্য, গতমাসে সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে হত্যার শরিয়া আইন জারি করেছিল ব্রুনাই। এ আইনের পরই এর প্রতিবাদ জানায় রাজনৈতিক ও শোবিজ জগতের সেলেব্রেটিরা। এর পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত বদলাল ব্রনাই সরকার।

সমকামিতার শাস্তি হিসেবে দশ বছরের কারাদণ্ড ব্রুনাইয়ে প্রচলিত আছে। এছাড়া, ১৯৫৭ সালের পর ব্রুনাইয়ে কাউকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ