রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সফরে আসছেন আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

দিনক্ষণ চূড়ান্ত না হলেও চলতি বছরের মধ্যভাগে তিনি বাংলাদেশে আসতে পারেন বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, চলতি মাসে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাহাথিরের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর তার বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে।

মাহাথিরের সফরে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুর ওপর জোর দেবে ঢাকা। বাংলাদেশের জন্য মালয়েশিয়া গুরুত্বপূর্ণ শ্রমবাজার হলেও নানাবিধ অনিয়মের কারণে তা বাধাগ্রস্ত। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারেনি।

এ ছাড়া, রোহিঙ্গা সঙ্কট নিরসনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রভাবশালী সদস্য মালয়েশিয়ার আরো সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ। অং সান সু চির উপস্থিতিতেই মাহাথির মোহাম্মদ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ