শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘প্রকাশ্যে এনপিটি লঙ্ঘন করছে ইসরায়েল, নীরব জাতিসংঘ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েল প্রকাশ্যে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি এনপিটি লঙ্ঘন করলেও জাতিসংঘ কোনো কথাই বলছে না, চোখ বুঝে তা মেনে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি।

তিনি বলেন, সিরিয়া ১৯৬০ এর দশকেই এনপিটিতে সই করেছে এবং ১৯৯২ সালে আইএইএ'র গ্যারান্টি চুক্তি মেনে নিয়েছে।

সিরিয়ার এই প্রতিনিধি আরও বলেন, পাশ্চাত্যের কয়েকটি দেশ দিমুনা পরমাণু কেন্দ্র নির্মাণে ইসরাইলকে সহযোগিতা দিয়েছে। এর ফলে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পেরেছে দখলদারেরা।

ইসরায়েলের কাছে বর্তমানে ২০০ থেকে ৪০০ পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। তারা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দেয় না।

কিন্তু এ বিষয়ে জাতিসংঘসহ গোটা বিশ্ব নীরব। কিন্তু যেসব দেশ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাচ্ছে তাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ