শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে বাসচাপায় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে এসএসসি পাসের মিষ্টি কিনতে গিয়ে বাসচাপায় ইমরান (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের কলেজ গেট জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত ইমরান কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের কালিরছরা উত্তরপাড়ার প্রবাসী আবু তাহেরের ছেলে। সে ঈদগাহ কেজি স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

আহতরা হলো, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর কালিরছরার নুরুল আলমের ছেলে শামীমুর রহমান (১৭), শামশুল আলমের ছেলে শামীমুল আলম রাহুল (১৭) ও নুরুল আলমের ছেলে জয়নাল আবেদীন (১৭)। তারা সবাই ঈদগাহ কেজি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে শামীমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই সানজিদ জানান, দুর্ঘটনায় এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আগুনে পোড়া বাস ও মোটরসাইকেল জব্দ করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ