রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান আল্লামা আহমদ শফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বার জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আজ ৫ মে রোববার বেলা ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জনিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফী বিবৃতিতে বলেন, রমজান একটি অতি পবিত্র মাস। এ মাসের মর্যাদা আল্লাহ তায়ালার কাছে অন্য ১১ মাসের তুলনায় অনেক বেশি। এ মাসের একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান। আর রমজানের একটি ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমান।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং পুণ্য লাভের উদ্দেশ্যে রোজা রাখবে আল্লাহ তায়ালা তার পূর্ববর্তী পাপগুলো মোচন করে দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং পূণ্য লাভের উদ্দেশ্যে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তা’আলা তার পূর্ববর্তী পাপগুলো মোচন করে দিবেন। এই পবিত্র মাসে কোন একজন রোযাদারকে ইফতার করালে রোযা রাখার সওয়াব বলে নবীজি ঘোষণা দিয়েছেন। কাজেই এমন পবিত্র মাসে ইবাদত-বন্দেগী করা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং সহনীয় পর্যায়ে রাখুন।

সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক অসাধু ব্যবসায়ীরা আছেন, যারা নিম্নমানের পণ্যদ্রব্য এবং ভেজাল খাদ্য সরবরাহ করে মানুষের দুর্বলতার সুযোগে পুঁজিপতি হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন, তাদের চিহ্নিত করুন।

ব্যাবসায়িক ভাইদের বলছি, আপনারা পবিত্র মাহে রমযান এবং রোজাদারদের সম্মানে যথাসম্ভব নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য স্বল্পমূল্যে বিক্রয় করার চেষ্টা করুন। এই পবিত্র মাসে আপনার এই প্রয়াস পরকালে মহান প্রতিদান হিসেবে আল্লাহ তা’আলা আপনাকে ফেরত দিবেন। সুতরাং পরকালের সঞ্চয়ের জন্য পবিত্র মাহে রমযান একটি বড় সুযোগ।

এই সুযোগ হাতছাড়া করবেন না। ঈমানদাররা সবসময় আল্লাহ তা’আলা কর্তৃক প্রদেয় পুরস্কারের আশায় থাকেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ