শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

ভেনিজুয়েলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছে। সাতজনই হেলিকপ্টারটির আরোহী ছিলেন। শনিবার সকালে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি রাজধানী কারাকাস থেকে উড্ডয়ন করে। সেটি কোজেদেসের উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটবার্তায় বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানাচ্ছি।

মাদুরোর অভিযোগ, ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করছে মার্কিন সরকার।

সূত্র : দ্য গার্ডিয়ান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ