শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জামালপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে শহরের শেরপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়কের পশের একটি ধানক্ষেত থেকে রমজান আলী নামে ওই অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রমজান আলী (৩২) শহরতলীর বেলটিয়া পুলিশ লাইন এলাকার আকবর আলীর ছেলে।

নিহতের বন্ধু অটোরিকশার চালক স্বপন মিয়া জানান, গত বুধবার রমজান আলী গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

শনিবার সন্ধ্যায় শেরপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা হাত-পা বাঁধা ও পলিথিন ব্যাগে মুখ ঢাকা লাশ দেখে পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা রমজান আলীকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে দাবি স্বপনের।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় পচন ধরে চেহারা বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

রমজান আলীকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ